সোনারগাঁয়ে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫০ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর এলাকার সিএনজি স্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম ভূইয়া উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সুবেদ আলীর ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগের সহ-সম্পাদক। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাঝেরচর এলাকা থেকে রূপগঞ্জের ভুলতা গাউছিয়া যাওয়ার জন্য সিএনজি ভাড়া করেন নজরুল। এসময় স্ট্যান্ডে থাকা অপর সিএনজি চালক তাকে নামিয়ে লাইনে থাকা সিএনজি দিয়ে যেতে বলে। এতে চালক ও স্ট্যান্ডের লোকজনদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। এক পর্যায়ে তাকে মারধর করে ও পিটিয়ে আহত করে তারা। পরে তাকে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটায় তার মৃত্যু হয়।

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর