চাকরির প্রলোভনে ৩০ লাখ টাকা হাতিয়ে আটক দুই

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়া কথা বলে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় দুই জনকে আটক করেছে রাজবাড়ীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

এসময় জব্দ করা হয়েছে ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, পাঁচটি আইডি কার্ড, সাত পাতা ব্যাংকের চেক, ৯টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, পাঁচটি চেক বই, তিনটি এটিএম কার্ড, নিয়োগের বিজ্ঞাপন, হিসেব লেখা ডায়েরিসহ বিভিন্ন প্রকার মালামাল।

আটকরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার শফিকুল ইসলাম ও নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর এলাকার আবু তাহের ওরফে ফয়সাল।

শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, শিগগিরই পুলিশের একটি নিয়োগ কার্যক্রম হবে। যে কারণে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। গোপন খবরে দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে। 

পুলিশ সুপার জানান, তারা শুধু পুলিশে নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা ৩০ লাখ টাকার ওপরে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। 

সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর