সিরাজদিখানে বাস খাদে পড়ে আহত ১০

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার রাত ৯টার দিকে সিরাজদিখান-টংগিবাড়ী অভ্যন্তরীণ সড়কে কাজীরবাগে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শাকিল (৩৫), জিতেন্দ্র (৭৫), উজ্জ্বল (৩১), ও মো. হেলাল (৫২) নামের চার যাত্রীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখান থেকে তাদের ঢাকায় রেফার করা হয়েছে । দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি টিম। 

বাসযাত্রী সোহেল মিয়া জানান, ইজাপুরায় বেশ কয়েকজন যাত্রী নামিয়ে চালক হেলপারকে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। হেলপার মাদকসেবী বলেও জানান সোহেল। পথিমধ্যে হেলপার নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে খাদে ফেলে দেয়।

সৌদি আরবের রিয়াদ থেকে ফিরে তার গ্রামের বাড়ী মুন্সীগঞ্জের মিরকাদিমে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসটিতে ওঠেন তিনি।

সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান রিফাত জানান, দুর্ঘটনা কবলিত বাসটিতে ৩০ জন যাত্রী ছিলো। দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছেন। কয়েকজনকে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়। বাস টেনে তোলার কাজ চলছে।

চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর