টিকটকে প্রেম, ইন্দোনেশীয় তরুণী মাদারীপুরে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২৩ পিএম

টিকটকে বাংলাদেশি তরুণের সঙ্গে প্রেমের শুরু। তারপর কেটে গেছে দুই বছর। এরপর ইউটিউবে বাংলাদেশের বিয়ের আনুষ্ঠানিকতা দেখে মুগ্ধ হন ইন্দোনেশীয় তরুণী। সিদ্ধান্ত নেন বিয়ের। কিন্তু বাবা-মা বাধ সাধলেও তা টপকে পাড়ি দেন বাংলাদেশের পথে। পরে ধুমধাম করে সম্পন্ন করেন বিয়ের আনুষ্ঠানিকতা।

তরুণীর নাম ইফহা। মা-বাবা ইন্দোনেশিয়ায় বসবাস করলেও ইফহা সিঙ্গাপুরে অনলাইনে কসমেটিকস ব্যবসা করেন।

সিঙ্গাপুর প্রবাসী বর শামীম মাদবর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুরের বড় কেশবপুর গ্রামের বাসিন্দা। সেখানেই ধুমধামে তাদের বিয়ে হয়।

শামীম মাদবর জানান, কাজের সুবাদে এই ইফহার সঙ্গে সিঙ্গাপুরে পরিচয়। এরপর প্রেম। ইফহার ইউটিউবে বাংলাদেশে বিয়ের ভিডিও দেখে খুব পছন্দ করে। পরে এখানেই বিয়ের সিদ্ধান্ত নেয়। বিয়েতে উভয় পরিবারই শুরুতে অসম্মতি জানায়। পরে সবাই রাজি হয়। সেই মোতাবেক ৩০ জানুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে আসা হয়। ১৭ ফেব্রুয়ারি আসে ইফহা। 

ইফহা একাত্তরকে বলেন, সম্পর্কের এক পর্যায়ে আমি শামীমকে বিয়ে প্রস্তাব দেই। তখন সে বিয়ে সম্মতি দেয়। এরপর আমরা বাংলাদেশে এসে বিয়ে করার সিদ্ধান্ত নিই।

বাংলাদেশ সম্পর্কে তিনি বলেন, এখানকার মানুষ খুবই আন্তরিক। এতে মানুষ আমাকে দেখার জন্য এখানে এসেছেন, তার জন্য আমি সত্যিই অভিভূত ও কৃতজ্ঞ।

শামীমের পরিবার জানায়, তরুণীকে স্বানন্দে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার গায়ে হলুদ ও শুক্রবার জাঁকজমকভাবে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। নিমন্ত্রিত অতিথি ছিলেন আট শতাধিক মানুষ। বিদেশি তরুণীর বিয়ের অনুষ্ঠান দেখতে ভিড় জমায় এলাকাবাসী।

একাত্তর/এসি
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর