আত্মহত্যার হুমকি দিয়ে কেনা বাইকে প্রাণ গেলো দুই স্কুলছাত্রের

আপডেট : ১২ মার্চ ২০২৪, ১০:৩২ এএম

রাজবাড়ী সদরে আত্মহত্যার হুমকি দিয়ে কেনা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ণপুর গ্রামের আব্দুর রব মণ্ডলের ছেলে সোহাগ (১৬ ) ও লালন শেখের ছেলে রাজন শেখ (১৭)।

আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক জানান, তিনদিন আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবে বলে গলায় ফাঁস নিয়েছিল । এরপর তার বাবা-মা কিস্তিতে টাকা তুলে একটি মোটরসাইকেল কিনে দেয়। সকালে তারা ওই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছে।

আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও নিহত সোহাগের চাচা আব্দুল আলিম বলেন, সোহাগ আনুমানিক সাড়ে ছয়টার দিকে রাজনের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিকাইল জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

 

একাত্তর/জো
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর