মই দিয়ে পথচারীদের সড়ক পার করানো সেই যুবক আটক

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:৫৩ পিএম

মহাসড়কে মই বসিয়ে পথচারীদের ডিভাইডার পার করানো যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। নারায়ণগঞ্জে শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জনপ্রতি পাঁচ টাকার বিনিময়ে ওই যুবক ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

রোববার রাতে কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ তাকে আটক করে। আটক যুবকের নাম মো. রবিউল (২৬)। 

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন সাংবাদিকদের জানান, ওই যুবক পাঁচ টাকার বিনিময়ে যাত্রীদের জীবন ঝুঁকিতে ফেলে সড়ক পারাপার করাতো। 

এদিন বিকেলে মই ব্যবহার করে ডিভাইডার পার হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা গেছে, সড়ক ডিভাইডারের পাশে হেলান দিয়ে মই রাখা হয়েছে। সেই মই বেয়ে পার হচ্ছেন পথচারীরা। এর বিনিময়ে টাকা নিচ্ছেন এক যুবক।

স্থানীয়রা জানান, পাঁচ টাকার বিনিময়ে এভাবে মই দিয়ে যাত্রী ও পথচারী পারাপার করছেন ওই যুবক। তবে তাকে নিয়মিত সেখানে দেখা যায় না।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর