বোমা বানাতে গিয়ে আহত আরেকজনের মৃত্যু

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:২৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে বোমা বানাতে গিয়ে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মারা গেলো দুইজন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক হারুণ ঢালী (৪০)। তিনি কালকিনি উপজেলার এনায়েতনগর ইউনিয়নের তিথিরচর গ্রামের আব্দুল সাত্তার ঢালীর ছেলে।

এর আগে এই ঘটনায় নিহত আরেক কৃষক মোদাচ্ছের শিকদারের (৪৫) বাড়ি বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চিঠিরচর গ্রামে।

স্থানীয়রা জানায়, গত ২৬ মার্চ দুপুরে কালকিনির নতুন চর দৌলতখান এলাকায় আড়িয়াল খাঁ নদের পাশে কয়েকজন বসে হাতাবোমা বানাচ্ছিলেন। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় হারুণ ঢালী ও দাদন ঢালী আরও দুইজন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় কালকিনি থানা পুলিশ। পরে আহত দুইজনকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হারুণ।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, হারুণ ঢালী মারা যাবার খবর লোকমুখে শোনা যাচ্ছে। এর আগেও এই ঘটনায় আরেকজনের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেছে। ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িত অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।

একাত্তর/আরএ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর