ভিজিএফ চাল বিতরণের তথ্য চেয়ে তিন সাংবাদিক লাঞ্ছিত, মামলা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৭:৩৫ পিএম

রাজবাড়ীতে ভিজিএফের চাল বিতরণের তথ্য জানতে চাওয়ায় তিন সাংবাদিককে গালাগালসহ শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। একই সঙ্গে তাদের ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে  এ ঘটনা ঘটে। এ সময় মুলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ মো. ওহিদুজ্জামান ওই সাংবাদিকদের হেনস্তা করেন।

লাঞ্ছিত সাংবাদিকরা হলেন- মাছরাঙ্গা টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইমরান হোমেন মনিম, গণকণ্ঠের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান ও দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম। 

এ ঘটনার একটি ভিডিও ফুটেজে সোস্যালে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, মুলঘর ইউনিয়ন পরিষদের বাড়ান্দায় ইউপি চেয়ারম্যান ওহিদুজ্জামান সাঙ্গপাঙ্গো নিয়ে ওই সাংবাদিকদের ওপর চড়াও হন এবং গালাগাল করতে থাকেন। এক পর্যায়ে পরিষদের বারান্দা থেকে ধাক্কা দিয়ে মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে নিচে ফেলে দেন।

হেনস্তার শিকার ওই সাংবাদিকরা বলেন, ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদ সংগ্রহে যান। অনিয়মের তথ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে গালাগাল ও এক পর্যায়ের চড়াও হন। ধাক্কা দিয়ে ফেলে দেওয়াসহ হত্যারও হুমকি দেন। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। 

ওই ইউপি চেয়ারম্যান ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান বলেন, তিনি সাংবাদিকদের সঙ্গে একটু উচ্চস্বরে কথা বলেছেন। তবে তাদের গালাগাল করেন নাই এবং ধাক্কা দেন নাই। যদিও ভিডিওতে সাংবাদিককে ধাক্কার বিষয়টি দেখা গেছে।

এদিকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজবাড়ী প্রেস ক্লাব, রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রাজবাড়ী জেলা শাখা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ঘটনায় মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। 

সোমবার বিকেলে মাছরাঙ্গা টেলিভিশন ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ইমরান হোমেন মনিম বাদি হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেন।

এছাড়াও এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবিতে রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছে জেলার কর্মরত সংবাদকর্মীরা।

একাত্তর/এসি
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর