সাভারে সাংবাদিকের ওপর দুর্বৃত্তের হামলা

আপডেট : ২০ এপ্রিল ২০২৪, ১১:০৯ এএম

সাভারে দৈনিক ‍যুগান্তরের ক্রাইম রিপোর্টার ইকবাল হাসান ফরিদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা তার চোখ-মুখে মরিচের গুড়ার সঙ্গে কেমিক্যাল ছিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাভারের কলমা এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। শুক্রবার রাতে সাভার মডেল থানা পুলিশ হাসপাতালে যান।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাভারের কলমা এ ঘটনা ঘটে।

তার স্বজনরা জাননা, ফরিদ সাভারের নিজ বাসা থেকে ঢাকায় নিয়মিত অফিস করেন। এ দিন কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিজ বাড়ির সামনে এমন ঘটনার শিকার হয়েছেন। বাড়ি ফেরার পথে দুই দুর্বৃত্ত পেছন থেকে তাকে ডাক দেয়। ফিরে তাকালে তার মুখ ও চোখ লক্ষ্য করে মরিচের গুঁড়ার সঙ্গে কেমিক্যাল ছিটিয়ে পালিয়ে যায়। পরে স্ত্রী রোজিনা আক্তার তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে এনাম মেডিক্যালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কথা বলতে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামানকে মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর