এক উপজেলায় প্রার্থী শাজাহান খানের ছেলে-ভাই

আপডেট : ০৩ মে ২০২৪, ০৪:১০ পিএম

মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীই বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের স্বজন। একজন তার ছেলে, অন্যজন তার চাচাতো ভাই। 

উপজেলা ভোটে এমপি-মন্ত্রীর স্বজনদের প্রার্থী না করতে দলীয় নির্দেশনা রয়েছে। তবে সেই নির্দেশ অমান্য করে ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান ও চাচাতো ভাই পাভেলুর রহমান খান।

এমনকি সাবেক মন্ত্রীর প্রভাব ঠেকাতে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনেরও দাবি জানিয়েছেন তার ভাই পাভেল। এরই মধ্যে নির্বাচনে শাজাহান খানের বিরুদ্ধে প্রশাসনে চাপ প্রয়োগসহ প্রভাব বিস্তারের অভিযোগ এনেছেন তিনি।

পাভেলুর রহমান খান বলেন, ১৫ থেকে ২০টা অভিযোগ দিয়েছি। কিন্তু নির্বাচন কর্মকর্তা কোনো দৃশ্যমান প্রতিকার করেনি। আইনশৃঙ্খলা বাহিনী রহস্যজনক কারণে এখন পর্যন্ত সেইভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

তবে প্রতিদ্বন্দ্বী চাচার সব অভিযোগ অস্বীকার করেছেন আসিবুর রহমান খান। উপরন্তু, পাভেলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর পাল্টা অভিযোগ এনেছেন তিনি। 

আসিবুর বলেন, তাদের বিরুদ্ধে আমাদের একইরকম অভিযোগ আছে। তারা অনেক মিথ্যাচার প্রপাগান্ডা ছড়াচ্ছে। এর বাইরে এখানে তেমন কিছু নেই। 

অবশ্য চাচা-ভাতিজার লড়াই সংঘাতে রূপ নেবে না বলেই মনে করেন ভোটাররা। শান্তিপূর্ণ পরিবেশেই ভোট দেয়ার আশা করছেন তারা।

এক ভোটার বলেন, যারা গরীব দুঃখীর সাহায্য করবে, তাদেরকেই আমরা ভোট দেবো। ‘আমি শান্তি চাই, বিশৃঙ্খলা হবে, এমন কিছু চাই না,’ বলেন আরেক ভোটার। 

চেয়ারম্যান পদে দুই প্রার্থী ছাড়াও এই উপজেলা পরিষদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে আরো তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। প্রভাবশালী এই রাজনীতিবিদ আটবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী স্বজনদের প্রার্থী করার বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যারা নিকটাত্মীয়দের প্রার্থী করছেন, ভবিষ্যতে তাদের পরিবার নিয়েই থাকতে হবে। জনগণের ভোট তারা পাবেন না।

প্রধানমন্ত্রী বলেন, উপজেলায় এমপিদের স্বজনদের ভোটে থাকা খারাপ। এটা করা ঠিক না। তাহলে নেতাকর্মীরা কী করবে। নেতাকর্মীদের তো জায়গার প্রয়োজন, সম্মানের প্রয়োজন। যারা এটা করছে তা খারাপ হবে।

এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে শুক্রবারই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীর অনেক স্বজনরা ক্রমাগতভাবে মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন। ইতোমধ্যেই গাজী গোলাম দস্তগীরের ছেলে প্রত্যাহার করেছেন।

রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী থেকে মঙ্গলবার সরে দাঁড়ান গোলাম মূর্তজা পাপ্পা। তিনি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর ছেলে। 

আরবি
মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের দুই হত্যা মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আব্দুস সোবাহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন মাদারীপুরের...
ঘূর্ণিঝড় রিমালের কারণে তৃতীয় ধাপের স্থগিত ২০ উপজেলা পরিষদের মধ্যে ১৯টিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।  
আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ৯ জুন অনুষ্ঠিত হতে যাওয়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 
উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি করা হয়েছে। এসময় ছোড়া হয়েছে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর