গরমে অসুস্থ ৩০ শিক্ষার্থী, তড়িঘড়ি স্কুল বন্ধ

আপডেট : ১৬ মে ২০২৪, ০৮:১০ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুরে তীব্র গরমে শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়েছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী। এরপর তড়িঘড়ি ক্লাস বন্ধ করে বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়।  

তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হলেও অসুস্থ একজনকে ভর্তি করা হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

এ ঘটনার পরপরই স্কুল ছুটি দেয়া হয়, ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ শিক্ষা কর্মকর্তারা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা জানান, তীব্র গরম থাকায় প্রথম শ্রেণির একটি কক্ষে কয়েকজন শিক্ষার্থী হঠাৎই অসুস্থতা অনুভব করেন। পরে অন্য শ্রেণিগুলোতেও একই চিত্র দেখা যায়।

অসুস্থ হয়ে পড়া এসব শিক্ষার্থীকে স্কুলের অফিস রুমে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় কয়েকজন অভিভাবক তাদের সন্তানদের বাড়িতে নিয়ে যায়।

কয়েকজনকে পাঠানো হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে একজন ছাড়া সবাইকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল, উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার সালমা আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. তানভীর হাসান বলেন, প্রচণ্ড গরমে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি রাখা হলেও তার অবস্থা আশংকামুক্ত।

এপ্রিলে দেশের ওপর দিয়ে সবচেয়ে দীর্ঘ সময়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর বৃষ্টিতে নামায় কয়েকদিন সহনীয় অবস্থা থাকে। তবে মৌসুমের দ্বিতীয় তাপপ্রবাহ আবার শুরু হওয়ায় বুধবার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে, ৩৯ দশমিক ৫ ডিগ্রি। আর কিশোরগঞ্জের নিকলীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গেল এপ্রিলে রেকর্ড ভাঙা গরম পড়েছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও একই অবস্থা। বাংলাদেশে ৫২ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ৪৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি সময় ধরে বয়ে গেছে তাপপ্রবাহ।  

তীব্র তাপপ্রবাহের সবচেয়ে বেশি ভুক্তভোগী এশিয়া মহাদেশ। এদের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো বেশি। ভারতে এবার তাপমাত্রা ছাড়িয়েছে ৪৬ ডিগ্রি। দক্ষিণ-পূর্ব এশিয়ার মিয়ানমার, লাওস ও ভিয়েতনামও দেখেছে সবচেয়ে উষ্ণতম এপ্রিল।

ভারতের তাপমাত্রা বৃদ্ধি চিন্তা বাড়িয়েছে আরও। মরুভূমির তুলনায় গাঙ্গেয় সমভূমির ভয়ানক গরম নিয়ে চলছে বিস্তর গবেষণা।

আরবি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর