রিকশাচালকের পা ভেঙে দেওয়া সেই ট্রাফিক পুলিশ প্রত্যাহার

আপডেট : ১৮ মে ২০২৪, ০৪:৫৮ পিএম

সাভারে লোহার পাইপ দিয়ে পিটিয়ে এক রিকশাচালকের পা ভেঙে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানিয়েছে, এ ব্যাপারে থানায় অভিযোগ নিচ্ছে না পুলিশ।

শনিবার সকালে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অবস ও ট্রাফিক) আব্দুল্লাহিল কাফি ওই ট্রাফিক পুলিশকে প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন। 

অভিযুক্ত ট্রাফিক পুলিশ সদস্যর নাম মো. সোহেল রানা। তিনি ঢাকা জেলা উত্তর ট্রাফিক বিভাগের রেকার চালক। 

আহত রিকশাচালকের নাম মো. ফজলু। তিনি দিনাজপুর জেলার হাকিমপুর থানার বনসাপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি সাভারের রাজাশনে ভাড়া বাসায় থাকেন। 

শুক্রবার সকাল ১১টার দিকে সাভারের গেন্ডা এলাকায় রিকশাচালক মো. ফজলু মিয়াকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে রেকার চালক মো. সোহেল রানা। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে সাভার সুপার ক্লিনিকে ভর্তি করা হয়।

ভুক্তভোগী ফজলু একাত্তরকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে ঢাকামুখী লেন দিয়ে যাচ্ছিলাম। এসময় পাকিজার সামনে থেকে মোটরসাইকেল যোগে র‌্যাকার চালক সোহেলসহ দুই জন ধাওয়া করেন। রিকশা থামাতে বললে সাইড করে থামাই। এরপর তিনি লোহার রড দিয়ে প্রথমে বাম পায়ে আঘাত করেন। আমি হাত দিয়ে প্রতিহত করতে চাইলে ডান পা পিটিয়ে ভেঙে দেন। এতে পড়ে গেলে আর উঠে দাঁড়াতে পারি নাই। পেটানো দেখে স্থানীয়রা এসে ওই পুলিশকে ঘিরে ধরে। 

ফজলু জানান, স্থানীয়দের দেখে ট্রাফিক পুলিশ সোহেল সবার উদ্দেশ্য বলেন, আমি ভুল করেছি, এখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করতে দেন। পরে স্থানীয়রা চলে যায়। কিন্তু আমাকে অপর একটি রিকশায় তুলে দিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলে তিনিও চলে যান। আমি এর বিচার চাই।

রুবেল নামে আরেক রিকশাচালক জানান, ফজলুকে নিয়ে সরকারি হাসপাতালে যাওয়ার সময় র‌্যাকার চালকদের সঙ্গে থেকে অটোরিকশা আটক করা দুই দালাল আবারো গতিরোধ করেন। পরে অন্য রিকশাচালকরা বিষয়টি জানতে পেরে প্রেস ক্লাবের সামনে থানা রোড অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।  

তিনি আরও বলেন, ট্রাফিক পুলিশের সোহেল প্রতি সপ্তাহে রিকশা ধরে দুই হাজার টাকা আদায় করেন। 

অতিরিক্ত পুলিশ সুপার কাফি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর