কিশোরগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

আপডেট : ০৬ জুন ২০২৪, ০৭:২৪ পিএম

কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটের রেল চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ট্রেনের বগি লাইনচ্যুতের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। ট্রেনটি উদ্ধারে রেলওয়ে প্রকৌশলীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকাগামী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে। আর চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে আটকা পড়েছে।

তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশলীরা ট্রেনটি লাইনে ওঠানোর চেষ্টা করছে।

একাত্তর/আরএ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর