‘মাদক কারবারি’র বাড়ি খুঁড়ে মিললো মানুষের কঙ্কাল

আপডেট : ১২ জুন ২০২৪, ১০:২০ এএম

সাভারে এক ‘মাদক কারবারি’র বাড়িতে মাটি খুঁড়ে মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারনা, এই কঙ্কালটি ১৪ মাস আগে নিখোঁজ হওয়া সাভারের তোফাজ্জল হোসেন ওরফে টোনোর মরদেহের। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাভার সিটিলেন এলাকার এক বাড়ি থেকে পুলিশ কঙ্কালটি উদ্ধার করে। এর আগে সোমবার দুপুর থেকে চলা অভিযান রাতে স্থগিতের পর মঙ্গলবার দুপুর থেকে আবারও শুরু করে ডিবি।

গ্রেপ্তার ব্যক্তির নাম স্বপন। পুলিশের দাবি, তিনি মাদক কারবারি।

ঢাকা জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব জানান, কয়েকদিন আগে একটি হত্যাকাণ্ডের তদন্ত করতে স্বপনের সহযোগী সাইফুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে বিরুলিয়ার বাড়ির পাশ থেকে গৃহবধূ সীমা বেগমের মরদেহ মাটিচাপা অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বপনকে গ্রেপ্তার করে তার সাভারের বাড়ির নিচতলার মেঝের নিচে পুঁতে রাখা মরদেহের তথ্য পায় পুলিশ। সেই লাশের সন্ধানে সোমবার থেকে উদ্ধার অভিযান চালিয়ের মানব কঙ্কাল উদ্ধার করা হয়। 

বিপ্লব বলেন, ধারনা করা হচ্ছে ১৪ মাস আগে নিখোঁজ হওয়া সাভারের তোফাজ্জল হোসেন ওরফে টোনোর মরদেহের কঙ্কাল এটি। 

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, সীমা হত্যা মামলায় গ্রেপ্তার সাইফুল আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিলে তার দেওয়া তথ্য এই অভিযান করা হয়।

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর