নরসিংদী ও শেরপুরে মাদকসহ চার কারবারি গ্রেপ্তার

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১২:১৫ এএম

নরসিংদী ও শেরপুর মাদকসহ চার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে নরসিংদীতে ইয়াবাসহ তিন জন এবং শেরপুরে ভারতীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৩৪০ পিস ইয়াবসহ তিন গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন, কাউরিয়াপাড়ার সোহেল মিয়া (৪০), ঘোষপাড়ার কবির হোসেন (৪০) ও সাটিরপাড়া বকুলতলার শাহজাহান মিয়া (৪৫)।

নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ তানভীর আহমেদ জানান, শুক্রবার ভোরে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়ায় জেলা প্রশাসন, র‌্যাব-১১ ও পুলিশের সমন্বয়ে মাদক উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। এসময় কাউরিয়াপাড়ার চিহ্নিত মাদক কারবারি সোহেলের  বাড়িতে অভিযান চালিয়ে তিন কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৪০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

মাদক উদ্ধারের যৌথ অভিযানে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাস , র‌্যাব-১১ নরসিংদীর সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার হাম্মাদ হোসেন, নরসিংদী মডেল থানার ওসি তানভীর আহমেদ ও  উপ-পরিদর্শক কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

অপরদিকে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ বিনোদন কোচ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাতে তাকে উপজেলার মধুটিলা ইকোপার্কের পাশে গুচ্ছগ্রাম এলাকা তাকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, গোপন খবরে অভিযান চালিয়ে তাকে মদসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

একাত্তর/এসি
নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর