ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি প্রত্যাহার

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০১:৫৫ পিএম

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আন্দোলনরত শিক্ষার্থীদের একাধিক সমন্বয়কারী সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আরমান হোসেন, মেহেদী হাসান, ফাহাদ রহমান, রাকিব হোসেন প্রমুখ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা বলেন, সারা বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন হয়। এই আন্দোলনে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় অনেক সম্পদ যেমন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, বাংলাদেশ টেলিভিশন ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে, যা কখনই কাম্য নয়।

আমরা এই সব অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই।

বক্তারা বলেন, আমদের প্রধান দাবি ছিলো কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যেই সরকার আপিল বিভাগের নির্দেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রজ্ঞাপন আকারে জারি করেছে।

শিক্ষার্থীরা জানান, এখন সব ধরণের সরকারি চাকরিতে ৯৩ শতাংশ মেধা, পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, এক শতাংশ ক্ষুদ্র নৃ গোষ্ঠী এবং এক শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য রাখা কোটা রাখা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছে। এই জন্য সরকার এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, আমাদের যৌক্তিক দাবি পূরণ হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুরের উদ্যোগে যে সমস্ত আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছিলো তা প্রত্যাহার করা হলো।

শেষে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানান শিক্ষার্থীরা।

একাত্তর/এসি
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর