পাগলা মসজিদের দানবাক্সে সাত কোটি ২২ লাখ টাকা

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১১:৫৩ পিএম

তিন মাস ২৭ দিন পর কিশোরগঞ্জের পাগলা মসজিদের ৯টি দানবাক্স খুলে গণনা শেষে সাত কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গেছে। এছাড়া আরও পাওয়া গেছে বিপুল বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। 

শনিবার রাতে টাকা গণনা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজ এ তথ্য জানান। এর আগে সেনা কর্মকর্তা, জেলা, পুলিশ প্রশাসনসহ মসজিদ পরিচালনা কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।

পরে ২৮ বস্তা টাকা মসজিদের দুই তলার মেঝেতে রেখে গণনা শুরু হয়। এতে
 সহযোগিতা করেন ব্যাংক কর্মকর্তা, সেনা সদস্য, এতিমখানার শিক্ষার্থী, শিক্ষকসহ প্রায় তিন শতাধিক মানুষ। গণনা শেষ হয় রাত আটটার দিকে।  

এর আগে গত ২০ এপ্রিল চার মাস ১০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন সেখানে মিলেছিল সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। 

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, পাগলা মসজিদের সার্বিক নিরাপত্তায় পুলিশ তৎপর রয়েছে। টাকা গণনা থেকে শুরু করে সে টাকাগুলো ব্যাংকে নেওয়ার কাজটি কঠোর নিরাপত্তায় করা হয়ে থাকে।  

জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, সব ধর্মের মানুষ এখানে দান করেন। দানের এ টাকা দিয়ে শতকোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হবে, যেখানে অন্তত ৩০ হাজার মানুষ এক সঙ্গে নামাজ পড়তে পারবেন। এছাড়া এই টাকা থেকে জেলার মসজিদ, মাদ্রাসা ও হতদরিদ্রদের চিকিৎসাখাতে অনুদান দেওয়া হয়ে থাকে।  

প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন, কিশোরগঞ্জ শহরের পশ্চিম প্রান্তে হারুয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতক জায়গা নিয়ে দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের অবস্থান। সুউচ্চ মিনার ও তিন গম্বুজ বিশিষ্ট তিন তলা পাগলা মসজিদটি কিশোরগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। 

এই মসজিদে দান করলে ইচ্ছে পূরণ হয়- এমন বিশ্বাসে পাগলা মসজিদে দেশ-বিদেশের মানুষ দান করে থাকেন। অনেকে রাতে গোপনে এসে এ মসজিদে দান করেন বলেও জানান স্থানীয়রা। 

স্থানীয়দের ভাষ্য, বাংলার ১২ ভূঁইয়ার অন্যতম ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা নরসুন্দা নদীর তীরে বসে নামাজ আদায় করতেন। তিনি মারা যাওয়ার পর ভক্তরা সেখানে মসজিদটি নির্মাণ করেন। জিলকদর পাগলার নাম অনুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’  হিসেবে পরিচিতি পায়। 

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর