রাজবাড়ী‌তে বৃদ্ধাকে হত্যার ঘটনায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

রাজবাড়ীর পাংশায় আশালতা দাস নামের বৃদ্ধা হত্যা মামলায় বিশ্বজিৎ কুমার বিশ্বাস (২৫) নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

নিহত আশা লতা দাস রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ কুমার দাসের স্ত্রী। ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিশ্বজিৎ কুমার বিশ্বাস একই গ্রামের সুজিৎ কুমার বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি দিনগত রাতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রামের নিজ বাড়িতে আশা লতা দাসকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে তার স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়। এ ঘটনার তিন ঘণ্টার মধ্যে হত্যাকারী বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে গ্রেপ্তার করে লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার ও হত্যার কাজে ব্যবহৃত হাতুড়ি জব্দ করে পুলিশ। এ ঘটনায় নিহত বৃদ্ধার জামাতা স্বপন কুমার বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

মামলার বাদী অ্যাডভোকেট স্বপন কুমার বিশ্বাস বলেন, আদালত এই মামলায় ২৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে একটি রায় প্রদান করেছেন। আমরা সঠিক বিচার পেয়েছি।

রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালতের বিচারক দীর্ঘ শুনানি শেষে আশালতা দাসকে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার পর স্বর্ণালংকার লুট করার মামলায় প্রধান ও একমাত্র আসামি বিশ্বজিৎ কুমার বিশ্বাসকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে। এ রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। এরমধ্য দিয়ে আর কেউ সমাজে অপরাধ করার সাহস পাবে না।

একাত্তর/আরএ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর