ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় যুবদল ও কৃষক দলের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় দল লাঠিসোটা নিয়ে সড়কে অবস্থা নিয়ে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ ও বেশ কিছু যানবাহন ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণ ঘটায়। ইট পাটকেলের আঘাতে আহত হন কয়েকজন। এছাড়া লাঞ্ছিত করা হয় কয়েকজন সংবাদকর্মীকেও। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বুধবার সকালে জেলার শ্রীপুর উপজেলার দুই নম্বর সিএন্ডবি বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে ওই এলাকায় এসকিউ সেলসিয়াস লিমিটেড সোয়েটার কারখানার ঝুট ব্যবসায় কোম্পানির ওয়ার্ক অর্ডার নিয়ে পৌর বিএনপির একজন প্রভাবশালী নেতার সমর্থিত এক যুবদল নেতা কারখানার ঝুট বের করতে যান। এসময় জেলা কৃষক দলের এক নেতা ও তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। উত্তেজিত শত শত নেতাকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে।

তারা জানান, এসময় ভাঙচুর করা হয় তিনটি প্রাইভেটকারসহ বেশ কিছু গাড়ি। সংঘর্ষ চলাকালে ককটেলের বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইট পাটকেলের আঘাতে আহত হন দুই গ্রুপের অন্তত পাঁচ জন। ছবি তুলতে গেলে মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ লাঞ্ছিত করা হয় কয়েকজন সংবাদকর্মীকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। এ ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর