অটোর ধাক্কায় প্রাণ গেলো ইউপি সদস্যের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০২ পিএম

মাদারীপুরের শিবচরে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাশেম ফকির (৫৫) কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি কাঁঠালবাড়ি ইউনিয়নের মাগুরখন্ড গ্রামের হাজী ইয়াসিন ফকিরের ছেলে।

পারিবারিক সূত্রে পুলিশ জানায়, দুপুরে কাজ শেষ করে দাঁড়িয়ে এক জনের সাথে কথা বলছিলেন কাশেম ফকির। এসময় একটি ব্যাটারি চালিত অটো রিকশা দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই সৌরভ ফকির এ ঘটনার বিচার দাবি করেন।

শিবচর থানার ওসি মোক্তার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর