ইতালির কথা বলে কিশোরকে তিউনিসিয়ায় নিয়ে হত্যার হুমকি

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০১:২৩ পিএম

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে দালালদের হাতে আটক হয়েছেন মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটের কিশোর সায়েম মিয়া (১৭)। তিউনিসিয়ার পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ হিসেবে দাবি করা হচ্ছে ২০ লাখ টাকা।

ইতালি পাঠানো জন্য দালালদের সাথে ১৩ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চুক্তি হয় কিশোর সায়েমের বাবা ইকবাল হোসেনের। সে টাকা তিনি দিয়ে দিয়েছেন। এখন দালালদের নতুন করে টাকা চাওয়ায় কিশোর সায়েমের বাবা লন্ড্রি দোকানদার ইকবাল হোসেন দিশেহারা হয়ে পড়েছেন।

এই ঘটনায় কিশোরটির পরিবার বিচার দাবি করেছেন। রাজৈর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

ইকবাল হোসেন জানান, রাজৈর উপজেলার মধ্য বদরপাশার মো. আরিফ হাওলাদার, খবির হাওলাদার, ফটিক হাওলাদার, হোসনে আরা ও কালকিনি উপজেলার পশ্চিম আলীপুরের মো. মেহেদী হাসান শেখের সাথে ১৩ লাখ পঞ্চাশ হাজার টাকায় সায়েম মিয়াকে ইতালি নিয়ে যাওয়ার চুক্তি হয়।

এরপর গত পাঁচ মাস আগে সায়েম ইতালির উদ্দেশ্য রওনা হন। কয়েকমাস পরে সংবাদ আসে তাকে ইতালি না নিয়ে লিবিয়া পাঠিয়ে দিয়েছে অভিযুক্ত দালালরা।

আরিফ হাওলাদার সায়েমকে লিবিয়া নিয়ে তিউনিসিয়ার মাফিয়াদের কাছে বিক্রি করে দিয়েছে দালাল চক্র। এখন মাফিয়ারা ফোন করে আরো বিশ লাখ টাকা দাবি করেছে। টাকা না দিয়ে সায়েমকে মেরে ফেলার হুমকি দিয়েছে তারা।

সায়েমের মা সম্পা আক্তার জানান, তার ছেলেকে পাহাড়ের আটকে রাখা হয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত দালাল মো. আরিফ হাওলাদারের মধ্যে বদরপাশার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

রাজৈর থানার ওসি মুহাম্মদ মাসুদ খান জানান, ইকবাল হোসেনের লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর