রাজবাড়ীতে সরকারি দামে মিলছে না ডিম

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০২:১২ পিএম

রাজবাড়ীর বাজারে খুচরা পর্যায়ে ডিমের দাম হালিতে ৩ থেকে ৫ টাকা কমলেও এখনও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। যদিও দাম খানিকটা নাগালের মধ্যে আসায় একটু স্বস্তি ফিরেছে মানুষের মধ্যে। এখন তারা  দাবি করছেন, বাজার তদারকি আর সিন্ডিকেট ভাঙার। আর ব্যবসায়ীরা বলছেন, পোল্ট্রি খাদ্যের দাম কমালে ৪০ টাকা হালিতে ডিম পাবে ক্রেতারা।

রাজবাড়ীতে গত সপ্তাহে ৫৫ থেকে ৬০ টাকা হালিতে ডিম বিক্রি হয়। অনেক ক্রেতা ডিম না কিনে বাড়ি ফেরেন। সেই ডিম বর্তমানের পাইকারিতে ৪৮ আর খুচরা পর্যায়ে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। যদিও খুচরা বাজারে সরকারের বাঁধা ডিমের দাম ৪৮ টাকার বেশি নয়।

ক্রেতারা জানান, শুধু ডিম নয় বাজারের সব কিছুই সিন্ডিকেটের হাতে বন্দি। সিন্ডিকেট ভাঙতে পারলে আর বাজার তদারকি বাড়ালে ব্যবসায়ীরা বাড়তি মূল্য নিতে পারবে না। ক্রেতার সাধ্যের মধ্যেই আসবে ডিমের দাম। ডিম বিক্রেতারা জানান, খামারি পর্যায় থেকে ৪৬ টাকা হালিতে, ডিম কিনে এনে তা বিক্রি করা হচ্ছে ৪৮ টাকা হালিতে। সেই ডিম ক্রেতারা কিনছেন ৫২ টাকায়।

ক্রেতারা বলছেন, অনেকে নিয়মিত মাছ মাংস খেতে পারে না। ডিমের মাধ্যমে তারা পুষ্টির চাহিদা মেটায়। কিন্তু সেই ডিমের দামও এখন অনেক বেশি। খুচরা একটি ডিম কিনতে গেলে ১২ থেকে ১৪ টাকা লাগে এবং সেক্ষেত্রে দেশি হাস-মুরগির ডিমের দাম আরও বেশি।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, রাজবাড়ীতে ডিম উৎপাদনকারী ৫৭৬ টি খামার রয়েছে। যা থেকে প্রতি বছর ১৮ কোটি ডিম উৎপাদন হয়।

 

এআরএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর