সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৬:০২ পিএম

মাদারীপুরের কালকিনিতে সাপের ছোবলে এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কোন জাতের সাপ তাকে কামড় দিয়েছে তা জানা যায়নি।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ফরহাদ শিকদার (৩৮) মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার জাইহীর গ্রামের বাসিন্দা কৃষক ফরহাদ শিকদার বিকেলে ঘরের ফার্নিচার মেরামত করার সময় একটি কালো রঙের সাপ তাকে ছোবল দেয়। পরে খবর পেয়ে প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই কৃষি কাজ করতো। ঘরের ফার্নিচার মেরামতের সময় তাকে সাপ কামড় দেয়।

কালকিনি থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঢাকা মেডিকেলে কালকিনির এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ জানায়নি।

একাত্তর/আরএ
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর