ঘন কুয়াশায় তিন ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৪২ এএম

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোর রাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। এসময় মাঝ পদ্মায় আটকে থাকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে দুইটি ফেরি। এছাড়া পাটুরিয়ায় ৪টি ও দৌলতদিয়াঘাটে অপর ৪টি ফেরি আটকিয়ে রাখা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়ে নদী পারাপারের যাত্রীরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী জেনারেল ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্য রাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। ভোর রাত সাড়ে ৪টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে দুইটি ফেরি। এছাড়া আরো ৮টি ফেরি উভয় ঘাটে আটকিয়ে রাখা হয়।

ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকা পড়ে অর্ধশতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

সকাল সাড়ে ৭টায় ঘন কুয়াশার প্রকোপ কেটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় পারের অপেক্ষায় আটকে পড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক। এরমধ্যে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় শতাধিক ও পাবনার কাজিরহাট ঘাট এলাকায় দুই শতাধিক ট্রাক আটকে পড়ে।

বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, গত কয়েকদিন ধরে নাব্যতা সংকটের কারণে ওই নৌ রুটের আরিচা ঘাটের কাছে ডুবোচরে ফেরি আটকে যাচ্ছিলো। এরপরও ফেরি কর্তৃপক্ষ হাফলোড নিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরি সার্ভিস চালু রাখে। কিন্তু নদীর পানি দ্রুত কমতে থাকায় চ্যানেলটি আরো সুরু হয়ে যাওয়ায় একেবারেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে চলাচল।

দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার দিনগত রাত ১০টা থেকে ফেরি চলাচল একেবারেই বন্ধ করা হয়। এতে মানিকগঞ্জের আরিচা ঘাটে শতাধিক ও পাবনার কাজিরহাটে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে পড়ে। আটকে পড়া এসব ট্রাকের চালক-হেলপারসহ শ্রমিকরা পড়েছেন চরম বিপাকে। দীর্ঘসময় অপেক্ষা শেষে অনেকেই ঘুরপথে গন্তব্যে রওনা দেন।

বিআইডব্লিটিএ’র ড্রেজিং ইউনিটের আরিচা অঞ্চলের প্রকৌশলী ওসমান গনী বলেন, চলতি বছর আরিচা-কাজিরহাটসহ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৩৮ লাখ ঘণমিটার পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে নাব্যতা ঠিক রাখতে ২৪০ ফুট প্রস্থ বেসিং ও ১০ ফুট গভীরতার চ্যানেল তৈরির কাজ চলছে।

একাত্তর/আরএ
প্রবল ঝড়ো বাতাসের কারণে পদ্মা ও যমুনা নদীতে নৌ-দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল এক ঘণ্টা বন্ধ ছিলো। 
ঘন কুয়াশার কারণে প্রায় দুইঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে শনিবার রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকালে চালু হয়েছে।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে টানা চার ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর