স্বেচ্ছা-বিএনপি নেতার দ্বন্দ্বে প্রাণ গেলো সাবেক ছাত্রদল নেতার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫১ এএম

নারায়ণগঞ্জে কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তে বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে দ্রুত ওই আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

নিহতের নাম পাভেল মিয়া (৩০)। তিনি কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার ইদ্রিস আলীর ছেলে এবং কাঞ্চন পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ছিলেন।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, রাত ৯টার দিকে কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপনের সঙ্গে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বায়েজীদের মোবাইলে কথা কাটাকাটি হয়। এর জেরে রাত ১০টার দিকে বিএনপি নেতা বায়েজিদ, জাহাঙ্গীরসহ তাদের বাহিনী পৌরসভার সামনে স্বপনকে খুঁজতে আসেন। এসময় তাকে না পেয়ে পৌর কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা পাভেল মিয়াকে লাঠিপেটা করা হয়। 

তিনি জানান, আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন।  

এদিকে পাভেলের নিহতের খবর ছড়িয়ে পড়লে রাতেই বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত বায়েজিদের বাড়িতে আগুন দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ওই আগুন নিয়ন্ত্রণ করে। 

সহকারী পুলিশ সুপার জানান, মরদেহের প্রাথমিক সুরতাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনি ব্যবস্থাও প্রক্রিয়াধীন।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর