রায়পুরায় বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৩ পিএম

নরসিংদীর রায়পুরায় বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন -রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে রনি (৩০) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে তাপস (৩০)।

স্থানীয় সূত্রে পুলিশ জানিয়েছে, রায়পুরার উত্তর বাখননগর ইউনিয়নের জঙ্গী শিবপুর গ্রামের রনি ও তাপস মোটরসাইকেলে নরসিংদী সদরে আসার পথে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারারবাগ এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পরে। ওইসময় লাবিবা পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

ভৈবর হাইওয়ে পুলিশের ওসি মো. নূরুল হক জানান, বাস চাপায় তাদের মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর