মুন্সীগঞ্জে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:২৪ পিএম

মুন্সীগঞ্জে আট ও ১০ বছরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শুক্রবার (৭ মার্চ) রাত ৯টার দিকে সদর উপজেলার চরমুক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সেকেন্দার আলী চোকদার (৬৫)। তিনি জেলার টংগিবাড়ী উপজেলার সেরাজবাদ গ্রামের বাসিন্দা, পেশায় শরবত বিক্রেতা।

সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, শুক্রবার রাতে চরমুক্তারপুর এলাকায় স্থানীয়রা তাকে আটক করে ৯৯৯ ফোন দেন। পরে সেখান থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। 

তিনি জানান, গত দুই মার্চ বিকেল তিনটার দিকে ওই ধর্ষণের ঘটনা ঘটে। তবে বিষয়টি শুক্রবার রাতে জানাজানি হয়। পরে ধর্ষণের ঘটনায় দুই শিশুর মধ্যে একজনের মা বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

শিশু দুটি পরিবারের সঙ্গে ওই এলাকায় ভাড়া বাড়িতে থাকতো। তাদের খাবার ও বেলুন কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ করেছেন বাদি। শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর