পটুয়াখালীতে ১০ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৩:২৩ পিএম

পটুয়াখালীতে ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ মার্চ) সকালে জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম এনছান মৃধা (৬৫)। তিনি ওই এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগের বরাত দিয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম জানান, পাঁচ মার্চ বেলা ১১টার দিকে ওই বৃদ্ধের গাছের বড়ই কুড়াতে গেলে শিশুটি নির্যাতনের শিকার হয়। এক পর্যায়ে শিশুটি পালিয়ে আসে। পরে লোকলজ্জায় এ ঘটনা চেপে যায় পরিবার। ছয় মার্চ শিশুটিকে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে এতেও শিশুটি স্বাভাবিক না হলে পরের দিন আবারও হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। শনিবার শিশুটির মা বাদি হয়ে থানায় অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

তিনি আরও জানান, বর্তমানে শিশুটি অসুস্থ থাকায় চিকিৎসা শেষে পরিবারের কাছে দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে। 

একাত্তর/এসি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর