খোলা মাঠে হেলমেট পড়ে বালতিতে বোমা নিয়ে দুই পক্ষের হামলা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:২৭ পিএম

শরীয়তপুরে একটি খোলা মাঠে জড়ো হয়ে বিবাদমান দুটি পক্ষ একে অপরকে বোমা হামলা করেছে। এসময় হেলমেট পড়া কিছু মানুষকে প্লাস্টিকের বালতিতে করে বোমা বহন করতে দেখা গেছে। সাতসকালে শতাধিক ককটেলের বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ এপ্রিল) সকালে জেলার জাজিরা উপজেলার  বিলাসপুর ইউনিয়নের দূর্বাডাঙ্গা এলাকার একটি খেলার মাঠে এই ঘটনা ঘটে। 

এর একটি পক্ষে ছিলেন বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস বেপারী এবং অন্য পক্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতা জলিল মাদবরের অনুসারীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের টানাপোড়েন চলছে। এর জেরে সকালে তারা মুখোমুখি হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এদিকে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায়, খোলা মাঠে বিপরীত পক্ষের লোকজন হেলমেট পরে ও বালতি হাতে নিয়ে অবস্থান নিয়েছেন। তারা একে অপরের দিকে হাতবোমা নিক্ষেপ করছেন, যার বিকট শব্দে আশপাশ কেঁপে উঠছে ও ধোঁয়ায় ছেয়ে যাচ্ছে। 

এ বিষয়ে মন্তব্যের জন্য কুদ্দুস বেপারী ও জলিল মাদবরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

জাজিরা থানার অফিসার ইনচার্জ দুলাল আখন্দ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
শরীয়তপুরের গোসাইরহাটে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে ধোঁয়া উঠা স্থানটি পরিদর্শন করেছে বাপেক্সের একটি দল। প্রাথমিক নিরীক্ষা শেষে জায়গাটিতে কোনো গ্যাসের উপস্থিতি নেই বলে জানিয়েছেন তারা। 
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলাটি...
শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক ও আনসার সদস্যসহ অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে...
ভাগ্যের চাকা ঘোরাতে চেয়েছিলেন তছির ফকির (৩৫)। এক বুক আশা নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশের পথে। কিন্তু লিবিয়ার মাফিয়া ও মানবপাচারকারী চক্রের নির্মম নির্যাতনে সব স্বপ্ন শেষ হয়ে গেছে তার। সর্বস্ব হারিয়ে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর