তারা বঙ্গবন্ধু, জিয়া কাউকেই মানে না, এটা ভালো কথা নয়: কাদের সিদ্দিকী

আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন মানে স্বাধীনতার পতন নয় মন্তব্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, আগস্টে যারা বিপ্লব ঘটিয়েছেন তাদের সাধুবাদ জানাই। তারা যদি ঠিকভাবে চলতে পারতেন, তাহলে বহু বছর মানুষ তাদের স্মরণ রাখতে। কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন। তারা বঙ্গবন্ধু, জিয়াউর রহমানকে মানে না। এমনকি তারা আমাদের কাউকেই মানে না। এটা ভালো কথা নয়।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটী নিজ গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, আল্লাহ আমাদের জয় দিয়েছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আজকে এতো দালানকোঠা, ঘর-বাড়ি, রাস্তা-ঘাট বাংলাদেশ স্বাধীন না হলে এর কিছুই হতো না। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, আজকে এই স্বাধীনতাকে অনেকে মনেই করতে চায় না।

গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ শ্লোগান দেওয়া জন্য কয়েকজনকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশে ‘জয় বাংলা’ ছিল মুক্তিযুদ্ধের স্লোগান। এটা কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এটা মুক্তিযুদ্ধ, স্বাধীনতার স্লোগান। যতো দিন বাংলাদেশ থাকবে, ততো দিন জয় বাংলা থাকবে। 

এই বঙ্গবীর বলেন, আমি গত ২৫ বছর একবারের জন্যও ‘জয় বাংলা’ বলিনি। আজকে মা এবং বাবার কবরে শপথ করে গেলাম, আজ থেকে আমি ‘জয় বাংলা’ বলবো। স্বাধীনতাকামী মানুষের, বাংলাদেশের মানুষের স্লোগান হবে জয় বাংলা। 

একাত্তর/এসি
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর