বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০১:১০ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বজ্রপাতে কামাল শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার সকালের দিকে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কামাল শেখ বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের খালকুলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আবু সাইদ শেখের ছেলে।

এ ঘটনায় নিহত কামাল শেখের ফুফাতো ভাই রাজু গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

জামালপুর ইউনিয়নের ইউপি সদস্য মুকুল শিকদার জানান, সোমবার সকালে খালকুলা গ্রামে পাটক্ষেতে কাজ করছিলো মামাতো-ফুফাতো ভাই কামাল ও রাজু। এ সময় বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। বাড়ির কাছাকাছি আসলে বজ্রপাতে ঘটনাস্থলে কামাল মারা যায় আর গুরুতর আহত হয় রাজু।

বালিয়াকান্দি থানার ওসি জামালউদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর