পূর্বাচলে থেমে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, হেলপার নিহত

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে থেমে থাকা ট্রাকে মাছ বোঝাই চলন্ত ট্রাকের ধাক্কায় চলন্ত ট্রাকের হেলপার চান মিয়া নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে পূর্বাচল তিনশ’ ফিট সড়কের ব্রাহ্মণখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চান মিয়ার বাড়ি রাজশাহী এলাকায়।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৬টার দিকে পূর্বাচল তিনশ’ ফিট সড়কের ব্রাহ্মণখালী এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পিছন দিকে ভুলতাগামী একটি মাছ বোঝাই চলন্ত ট্রাক সজোরে ধাক্কা। এতে মাছ বোঝাই ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন মাছ বোঝাই ট্রাকের হেলপার চান মিয়া।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। জব্দ করা হয়েছে ক্ষতিগ্রস্ত ট্রাকটি। দুর্ঘটনার পর পালিয়ে গেছে ট্রাক চালক।

একাত্তর/আরএ
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর