আওয়ামী লীগ নেতা আজম কাশিমপুর, স্ত্রী গোপালগঞ্জ কারাগারে

আপডেট : ১১ জুন ২০২৫, ১২:০২ পিএম

গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজমকে গ্রেপ্তারের পর গোপালগঞ্জ কারাগার থেকে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

একই সঙ্গে তার স্ত্রী মরিয়মকে আটকের পর জেলার গোপীনাথপুর এলাকার সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে জিএম শাহাবুদ্দিন আজম মেডিক্যাল ভিসায় চিকিৎসা নিতে ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন। এসময় তার সঙ্গে থাকা স্ত্রীকেও আটক করে পুলিশ। 

পুলিশের সূত্র জানায়, আজমকে গোপালগঞ্জে আনার পর রাতে আদালতের মাধ্যমে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। এরপর তাকে গোপালগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঢাকার কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেয় । এসময় আজমের সঙ্গে থাকা তার স্ত্রী মরিয়মকে গোপালগঞ্জের গোপীনাথপুর এলাকার সেনাবাহিনীর গাড়ী ভাংচুর ও অগ্নিসংযোগ করা মামলায় আটক দেখায় পুলিশ। পরে তাকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

একাত্তর/এসি
গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান...
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ আগামী দুই মাসের মধ্যে শেষ করা হবে বলে জানিয়েছেন রেলপথ ও সড়ক পরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে স্থবির হয়ে থাকা এই প্রকল্পের...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ও এর উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩৮টি শিশু। 
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে জারি করা এই আদেশে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর