পাগলা মসজিদে মিললো ৩২ বস্তা টাকা, গণনা চলছে

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১১:২৩ এএম

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি দান বাক্স  খোলা হয়েছে। এতে মিলেছে ৩২ বস্তা টাকা। সেই সঙ্গে পাওয়া গেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। চার মাস ১৭ দিন বাক্সগুলো খুলো এই পরিমাণ মুদ্রা ও স্বর্ণ পাওয়া গেছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল সোয়া সাতটায় জেলা প্রশাসক ফৌজিয়া খান ও পুলিশ সুপার মো. হাছান চৌধুরীর নেতৃত্বে মসজিদের দান বাক্সগুলো একে একে খোলা হয়।

‎এরপর প্লাস্টিকের বস্তায় টাকা ভরে তা মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। গণনায় পাগলা মসজিদের মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ৩৪০ শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের ১০০ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ৪৪০ জন অংশ নিয়েছেন। একই সঙ্গে ‎সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও মসজিদ মাদরাসার ৩০ জন কর্মকর্তা কর্মচারীও গণনায় অংশ নিয়েছেন।  

‎এর আগে চলতি বছরের ১২ এপ্রিল পাগলা মসজিদটির দান সিন্দুক থেকে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ ৮০ হাজার  ৬৮৭ টাকা।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর