রূপগঞ্জে দেশি-বিদেশি অস্ত্রসহ মাদক উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

নারায়ণগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ সন্ত্রাসীকে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকা থেকে এই অস্ত্র, মাদক উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ১৪টি বারুদ বোমা, বিপুল দেশি অস্ত্র ও মাদক।

গ্রেপ্তাররা হলেন- রমজান মোল্লা, সবুজ, মেহেদী হাসান, এনামুল হক ও সুমন হোসেন। এসময় ছাব্বির ও মামুন নামে দুই জন পালিয়ে গেছেন। 

সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের মেজর ইরতিজা জানান, সকালে গোপন খবরে সেনাবাহিনীর পূর্বাচল ক্যাম্পের ও রূপগঞ্জ থানা পুলিশের একটি দল যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। এসময় বিভিন্ন স্থানে তল্লাশি করে অস্ত্র, মাদক উদ্ধার করা হয়। 

মেজর ইরতিজা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ছত্রছায়ায় গ্রেপ্তার সন্ত্রাসীরা রূপগঞ্জের  বিভিন্ন স্থানে, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, জোর করে অবৈধভাবে জমি দখল, বালু ভরাটসহ মাদকের কারবারে জড়িত। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।  তাদের রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর