পাকিস্তানি সেনা অভিযানে বাংলাদেশি যুবক নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম

দুবাই যাওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দেয় মাদারীপুরের এক যুবক। সেখানেই ওই সংগঠনের হয়ে যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানি সেনাদের গুলিতে নিহত হয়েছেন তিনি।

নিহত যুবকের নাম ফয়সাল মোড়ল (২২)। তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে। 

পারিবারিক সূত্রে জানা যায়, হিজামা সেন্টারে চাকরির কথা বলে গত বছরের মার্চে (২০২৪) দুবাই যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ফয়সাল। কিন্তু পরে তিনি পাকিস্তানে গিয়ে যোগ দেন টিটিপি দলে।

সবশেষ কোরবানির ঈদের আগে পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

গত ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ টিটিপি সদস্য নিহত হয়। তাদের মধ্যে ছিলেন ফয়সালও। পরে তার পোশাক, আইডি কার্ড, টাকা-পয়সা ও অন্যান্য কাগজপত্র উদ্ধার করে পাকিস্তানি বাহিনী। দেশটির গণমাধ্যমে নিহতদের ছবি প্রকাশিত হলে সেগুলো দেখে ফয়সালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

এ ঘটনায় নিহতের পরিবারে চলছে শোকের মাতম। বাবা আব্দুল আউয়াল মোড়ল পল্লী বিদ্যুৎ অফিসে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করেন। বড় ভাই আরমান হোসেন দারাজে ডেলিভারিম্যান এবং মা চায়না বেগম গৃহিণী।

চাচা আব্দুল হামিম মোড়ল বলেন, ফয়সাল ঢাকায় একটা ছোট ব্যবসা করতো। ঢাকার মতিঝিলের সামনে আতর-টুপি বেচাকেনা করতো। কিন্তু কারা আমার ভাতিজাকে এই সংগঠন নিয়ে গেছে আমরা জানি না। আমরা ভাবতেই পারিনি ফয়সাল এমন জায়গায় গিয়ে জীবন হারাবে। পরিবার তার লাশ দেশে ফেরত চায়।

নিহতের মা চায়না বেগম বলেন, আমার ছেলে দুবাইয়ে চাকরি করতে গিয়েছে বলে আমরা জানতাম। সে পাকিস্তানে গিয়ে গুলিতে মরবে এটা স্বপ্নেও ভাবিনি। আমি সরকারের কাছে এই হত্যার বিচার চাই। আমার ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে চাই।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, পরিবার চাইলে নিহত ফয়সালের লাশ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে পুলিশ সহযোগিতা করবে। পাশাপাশি কেউ যাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠনে আর যুক্ত হতে না পারে সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে।

একাত্তর/আরএ
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর