ফ্ল্যাট থেকে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান এলাকায় একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সাহানা বেগম (৫৮) নামের এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাহানা বেগম গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাটিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি ফাল্গুনী টাওয়ারের ওই ফ্ল্যাটে গত চার বছর ধরে একাই ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ নভেম্বর বিকেল ৫টার দিকে সাহানা বেগম তার বোন আফরোজা সুলতানা রোজির সঙ্গে হোয়াটসঅ্যাপে সর্বশেষ কথা বলেন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে আর যোগাযোগ করতে পারছিলেন না। টানা ৩-৪ দিন ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় এবং ডাকাডাকিতে কোনো সাড়া না মেলায় সন্দেহের সৃষ্টি হয়। পরে ফ্ল্যাট মালিক সমিতির সদস্য মো. শহিদুল হক বিষয়টি পূবাইল থানায় জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে নিহতের ছেলের উপস্থিতিতে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের উপর সাহানা বেগমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, মরদেহে পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৩০ নভেম্বর বিকেলে বোনের সঙ্গে কথা বলার পর কোনো এক সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। একা থাকায় বিষয়টি কেউ টের পায়নি।

পূবাইল থানার সেকেন্ড অফিসার (এসআই) নাজমুল হক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

একাত্তর/আরএ
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর