গাজীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি তালবদ্ধ গুদাম থেকে ১৮ টন ভেজাল সার ও ভেজাল সার তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় জব্দ করা হয়েছে বিভিন্ন যন্ত্রাংশও।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের একটি তালাবদ্ধ গুদাম থেকে এগুলো উদ্ধার করা হয়।
এসময় ভায়াডিন, বাসুডিন, গ্রোজিংক, জিংক প্লাস, গ্রোজিংক প্লাস, জিপসাম সার, ফরফুরান, রোটন ও ভেজাল জৈব সারসহ বিভিন্ন ধরনের ভেজাল সার তৈরির সরঞ্জাম করা হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ জানান, গোপন খবরে ওই গুদামে অভিযান চালানো হয়। এসময় ভেজাল সার, ভেজাল সার তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ জব্দ করে গুদাম সিলগালা ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছে।
এসময় উপজেলা কৃষি অফিসার সুমাইয়া সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুল আলম ও আফরোজা, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র পাল, উপ সহকারী কৃষি অফিসার হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
