মানিকগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম

মানিকগঞ্জ শহরের একটি বাড়িতে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ এবং বেশি দামে বিক্রিতে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২১ জানুয়ারি) বিকেলে শহরের লঞ্চ ঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। জরিমানা করা প্রতিষ্ঠানের নাম খান ট্রেডার্স।

অভিযান সূত্রে জানা যায়, জনবসতিপূর্ণ এলাকার একটি বাসাবাড়িতে বিপুল পরিমাণ এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ করে রাখা হয়েছে- এমন তথ্যের সত্যতা যাচাইয়ে ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই এলাকায় ঝটিকা অভিযান চালান।

অভিযানে দেখা যায়, কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে সিলিন্ডারগুলো মজুদ করা হয়েছে। এছাড়া ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা নেওয়ার প্রমাণও পাওয়া যায়।

জননিরাপত্তার স্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, বাসাবাড়িতে বিপুল পরিমাণ সিলিন্ডার মজুদ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এটি জনস্বাস্থ্যের জন্য যেমন হুমকিস্বরূপ, তেমনি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর একটি অপকৌশল। সাধারণ মানুষের অধিকার রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে আনসার ব্যাটালিয়নের একটি টিম ও সংশ্লিষ্ট বাজার তদারকি সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে ওই কর্মকর্তা।

একাত্তর/এসি
মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর