গাজীপুরে এক শিক্ষার্থীসহ আগুনে পোড়া দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১১ পিএম

গাজীপুরে একদিনে আলাদা স্থান থেকে এক শিক্ষার্থীসহ অজ্ঞাত এক তরুণের পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় থেকে এক তরুণ ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।  

নিহত শিক্ষার্থীর নাম মাহাবুর ইসলাম রনি (১৪)। সে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি তার পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিলো। নিহত অপর তরুণের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ২০। 
 
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জানান, শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিলো। স্বজনরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। 
 
তিনি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করেছে।

একাত্তর/এসি
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
পাবনায়  সিঁদ কেটে ঘরে ঢুকে এক ব্র্যাক স্কুলশিক্ষিক শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে। ঘটনার পর তার মরদেহ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
বিকেলেও সহকর্মীদের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন পটুয়াখালীর গলাচিপার উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক দীপা রানী দাস (৫১)। কিন্তু সেই বিকেলের রেশ কাটতে না কাটতেই গভীর রাতে শ্বশুরবাড়ি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর