ভৈরবে নিখোঁজের চারদিন পর ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১১:১১ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজ হওয়ার চারদিন পর আলমগীর হোসেন (৩৫) নামে জনতা ব্যাংকের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (৪ মার্চ) রাত আটটার দিকে উপজেলার মিরারচর এলাকার রেললাইনের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন জনতা ব্যাংক ভৈরব শাখায় কর্মরত ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর লম্বাহাটি গ্রামের আব্দুল মজিদের ছেলে। তার শ্বশুরবাড়ি ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত চারদিন ধরে নিখোঁজ ছিলেন আলমগীর হোসেন। বুধবার সন্ধ্যায় স্থানীয়রা মিরারচর এলাকায় রেললাইনের পাশের একটি ঝোপের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভৈরব থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মরদেহের পাশ থেকে একটি বোতল উদ্ধার করা হয়েছে। ওই বোতলে বিষজাতীয় কোনো পদার্থ ছিলো বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ভৈরব থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান আকন্দ জানান, পুলিশ খবর পেয়ে রেললাইনের পাশের ঝোপ থেকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে।

প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মরদেহের পাশ থেকে একটি কীটনাশক জাতীয় বোতল উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর