বাসের জন্য অপেক্ষমান নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার এক

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

রাজবাড়ীর যানবাহনের জন্য অপেক্ষা করার সময় এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত ৩০ মার্চ বিকেলে জেলার পাংশা উপজেলার পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই নারীকে তুলে নেওয়া হয়। এই ঘটনায় তিনজনকে আসামি করে পাংশা মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন—হাসিবুর রহমান অন্তর (৩২), রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং মো. বরকত মুন্সী (৩৪)। এদের মধ্যে হাসিবুর রহমান অন্তর পাংশা পৌর তরুণদলের সভাপতি।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ বিকেলে পারনারায়ণপুর এলাকায় এক পরিচিতজনের সঙ্গে দেখা করে বাড়ি ফেরার উদ্দেশে মৈশালা বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলেন ওই নারী। বিকেল সাড়ে চারটার দিকে একটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাসে করে আসামিরা এসে তাকে জোর করে গাড়িতে তুলে নেয়।

গাড়ির ভেতরে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করলে তিনি বাধা দেন। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তাকে গাড়ির পেছনের সিটে নিয়ে তিন অভিযুক্ত পালাক্রমে ধর্ষণ করেন। সন্ধ্যা সাতটারদিকে ভুক্তভোগীকে একটি অজ্ঞাত স্থানে নামিয়ে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যান।

ঘটনার পর ওই নারী স্থানীয় একটি অটোরিকশায় করে কুষ্টিয়া সদর থানায় পৌঁছান। সেখানে শারীরিক অসুস্থতার কারণে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ মঙ্গলবার রাত আটটার দিকে পাংশা বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই নম্বর আসামি রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার আসামিকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, মামলার অন্য দুই আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

একাত্তর/এসি
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর