​চলন্ত ট্রেনের নিচে পড়ে গেলো সন্তান, বাঁচাতে বাবার ঝাঁপ, এরপর মিরাকল!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৭ এএম

চোখের সামনে ট্রেনের নিচে পড়ে গেলো কোলের সন্তান। বাঁচার কোনো পথ নেই জেনেও মুহূর্তের সিদ্ধান্তে ট্রেনের নিচেই ঝাঁপ দিলেন বাবা। একের পর এক আটটি বগি চলে গেলো তাদের ওপর দিয়ে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শত শত যাত্রী তখন রুদ্ধশ্বাসে আর্তনাদ করছেন। কিন্তু ট্রেনটি চলে যেতেই দেখা গেলো এক অবিশ্বাস্য দৃশ্য—মৃত্যুপুরী থেকে অক্ষত অবস্থায় উঠে এলেন বাবা ও ছেলে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে অলৌকিক এই ঘটনার সাক্ষী হয়েছেন উপস্থিত সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা অভিমুখী ‘তিতাস কমিউটার’ ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে দিচ্ছিলো। এ সময় কটিয়াদী উপজেলার লোহাজুরি গ্রামের এক দম্পতি তাদের এক বছরের শিশু সন্তান নিয়ে চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন। নামার মুহূর্তে বাবার হাত ফসকে শিশুটি রেললাইনের ওপর পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে বাবাও সঙ্গে সঙ্গে নিচে লাফিয়ে পড়েন এবং দ্রুত শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্ম ঘেঁষে শুয়ে পড়েন। চোখের পলকে ট্রেনের আটটি বগি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়।

ট্রেনটি পুরোপুরি চলে যাওয়ার পর উপস্থিত জনতা দেখতে পান, বাবা ও ছেলে দুজনই বেঁচে আছেন। শরীরে সামান্য আঁচড় লাগলেও তারা বড়ো কোনো আঘাত পাননি। 

উপস্থিত এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নিশ্চিত ছিলাম কেউ বেঁচে নেই। কিন্তু যখন দেখলাম তারা নড়াচড়া করছেন, তখন মনে হলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। এটি আল্লাহর বিশেষ রহমত।

ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাঈদ আহম্মেদ জানান, পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তিনি সতর্ক করে বলেন, সামান্য অসচেতনতা বড়ো প্রাণহানি ঘটাতে পারতো। চলন্ত ট্রেনে ওঠানামা করা শুধু ঝুঁকিপূর্ণই নয়, দণ্ডনীয় অপরাধও। যাত্রীদের সর্বদা সচেতন থাকতে হবে।

একাত্তর/এসি
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর