সন্তানকে বিক্রি নয়, ডোবায় ফেলে দেন বাবা: র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট : ০২ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

সাত মাস বয়সী শিশু মুজাহিদকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার নাটক সাজিয়েছিলেন বাবা মেরাজ মিয়া (২৫)। তবে শেষ রক্ষা হয়নি; তদন্তে বেরিয়ে এসেছে অভাব বা অন্য কিছু নয়, বরং পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে শ্বাসরোধ করে ডোবায় ফেলে দিয়েছিলেন তিনি। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মেরাজ মিয়াকে শনিবার (২ মে) দুপুরে ভৈরবের মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

গত ১৬ এপ্রিল অভিযুক্ত মেরাজ মিয়া তার শ্বশুরবাড়ি থেকে শিশু তানভীর আহম্মেদ মুজাহিদকে ডাক্তার দেখানোর নাম করে নিয়ে যান। পরে তিনি পরিবারের কাছে দাবি করেন যে, শিশুটিকে তিনি জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। কিন্তু নিখোঁজের এক সপ্তাহ পর ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি ডোবা থেকে শিশুটির পচন ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। তখনই বেরিয়ে আসে মেরাজের দেওয়া তথ্যের অসারতা।

র‍্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাজাহান জানান, হত্যাকাণ্ডের পর থেকেই মেরাজ পলাতক ছিলেন। গোপন খবরে দুপুরে মানিকদী পূর্বকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ স্বীকার করেছেন, পারিবারিক কলহের জেরে ক্ষোভ থেকে তিনি তার নিজের সন্তানকে হত্যা করে ডোবায় ফেলে দিয়েছিলেন।

এই ঘটনায় নিহত শিশুর মা তাসলিমা বেগম বাদি হয়ে স্বামী মেরাজকে প্রধান আসামি করে মোট পাঁচজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। একমাত্র সন্তানকে হারিয়ে তাসলিমা ও তার পরিবার এখন ঘাতক পিতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গ্রেপ্তার মেরাজকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর