ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ সুবিধা বন্ধের ঘোষণা

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:২০ পিএম

ফেসবুকের ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে মূল প্রতিষ্ঠান মেটা। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সুবিধা আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল প্রোফাইল আগের মতোই সচল থাকবে।

২০২৩ সালের সেপ্টেম্বরে এ সুবিধা চালু করেছিল মেটা। এর মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। মূলত অনলাইন কার্যক্রম আলাদা রাখার সুযোগ দিত এ সুবিধা। যেমন রান্নাবিষয়ক গ্রুপে অংশ নেওয়া, পেশাগত যোগাযোগ রক্ষা করা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য আলাদা প্রোফাইল ব্যবহার করা যেত। এ জন্য নতুন করে পৃথক ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।

মেটা জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে শুধু মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো বন্ধ হবে। ব্যবহারকারীদের মূল ফেসবুক প্রোফাইল স্বাভাবিকভাবে চালু থাকবে এবং এতে কোনো প্রভাব পড়বে না।

অতিরিক্ত প্রোফাইলে থাকা তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীরা আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন। এর মধ্যে তথ্য এক্সপোর্ট করে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলের সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।

এ ছাড়া যেসব ব্যবহারকারী অতিরিক্ত প্রোফাইল দিয়ে ফেসবুকের বিভিন্ন গ্রুপ পরিচালনা করেন, তাদের দ্রুত মূল প্রোফাইলে এডমিনের দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি সতর্ক করে জানিয়েছে, কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে এডমিন না থাকলে নতুন এডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত সেটি সাময়িকভাবে স্থগিত থাকবে।

অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করবেন যেভাবে

অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে প্রথমে যে প্রোফাইলের তথ্য নিতে চান, সেটিতে প্রবেশ করতে হবে। এরপর ‘সেটিংস ও গোপনীয়তা’ থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।

এরপর ‘আপনার তথ্য ও অনুমতি’ বিভাগে গিয়ে ‘আপনার তথ্য এক্সপোর্ট করুন’ অপশনে চাপ দিতে হবে। সেখান থেকে ‘এক্সপোর্ট তৈরি করুন’ নির্বাচন করে নির্দিষ্ট অতিরিক্ত প্রোফাইলটি বেছে নিতে হবে।

পরবর্তী ধাপে তথ্য নিজের ডিভাইসে অথবা অন্য কোনো সেবায় সংরক্ষণের সুযোগ পাওয়া যাবে। প্রয়োজনীয় তথ্যের ধরন নির্বাচন করে ‘এক্সপোর্ট তৈরি করুন’ অপশনে চাপ দিলেই তথ্য সংরক্ষণের প্রক্রিয়া শুরু হবে।

তথ্যসূত্র: ব্যাংকক পোস্ট

একাত্তর/কেআই
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ নিয়ে এলো মেটা। এখন থেকে ফেসবুকে ইচ্ছামতো বিভিন্ন ওয়েবসাইটের লিংক শেয়ার করা আর সহজ থাকছে না।
জায়নিস্টরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে বা তারা মিডিয়া চালাচ্ছে- এ সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এ বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।
শিশু সুরক্ষার বিষয়ে ফেসবুক ও ইনস্টাগ্রামের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এতে করে মোটা জরিমানা গুণতে হতে পারে মেটাকে। ইইউ বলছে, এই দুই প্ল্যাটফর্ম শিশুদের আগ্রাসী করে...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। জাহাজে হামলার ঘটনা অব্যাহত থাকলেও হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন প্রায় যুদ্ধপূর্ব পর্যায়ে ফিরে এসেছে। এতে বিশ্ববাজারে তেলের...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি...
ইরানের সঙ্গে চলমান চরম উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক আলোচনা থমকে থাকা এবং বাহরাইনে নতুন করে ড্রোন হামলার ঘটনার প্রেক্ষাপটে অঞ্চলটিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর