নূন্যতম মজুরি বোর্ডের তৃতীয় সভা শেষ মুহূর্তে স্থগিত

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণ প্রক্রিয়াকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সোমবার সকালে মালিকপক্ষের নিজস্ব মজুরি প্রস্তাব উপস্থাপনের কথা থাকলেও ঠিক শুরুর কিছুক্ষণ আগে অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা।

সোমবার সকালে বোর্ড সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এই সিদ্ধান্ত জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে এবং শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে। শ্রম মন্ত্রণালয় থেকেও পৃথক বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সভা স্থগিতের কারণ জানিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁকে ছাড়া বোর্ড মিটিং করাটা ঠিক হবে না। সেই কারণে আমরা স্থগিত করেছি। শিগগির পরবর্তী বৈঠকের তারিখ জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের পক্ষ থেকে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিন মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই নির্ধারিত সময় অনুযায়ী সোমবারের বৈঠকে মালিকপক্ষের নতুন মজুরি কাঠামো প্রস্তাব করার কথা ছিল বিজিএমইএ-এর মাধ্যমে।

বেতন বৃদ্ধির দাবিতে দেশের তৈরি পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে গত ১ নভেম্বর সরকার ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য নতুন বোর্ড গঠন করে। এর পর থেকেই রাজধানী ঢাকাসহ মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় চলতি ডিসেম্বর মাস থেকেই নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছিল।

চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাক খাতের সর্বশেষ ন্যূনতম মজুরি ২০২৩ সালের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল, যা কার্যকর হয় পরের মাসে। সে হিসাবে বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২৩ সালে পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল, যেখানে মজুরি বৃদ্ধি পেয়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ। এখন সবার দৃষ্টি পরবর্তী বৈঠকের নতুন তারিখ এবং মালিকপক্ষ কী প্রস্তাব নিয়ে আসে সেটির দিকেই।

 

একাত্তর/এআরএস
পোশাক শ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকেই শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মালিকেরা। এই ধারায় কোনো কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা...
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের প্রায় ৪০ লাখ শ্রমিকের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের দ্বিতীয় আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত নিম্নতম...
তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (সোমবার) দ্বিতীয় বারের মতো বৈঠকে বসতে যাচ্ছে সরকারি...
স্লিপার বাস চলাচলের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে স্লিপার বাস পরিচালনা, চলাচল ও...
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মো. ফরহাদ (৪১) নামের এক ডাবল মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দির মৃত্যু হয়েছে। সোমবার ভোর সাড়ে চারটার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ...
পেছনের দরজা দিয়ে প্রতিবেশী দেশের সহায়তায় আবারও দেশে ফেরার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তবে আবারও রক্তাক্ত রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা দেশের মানুষ মেনে...
যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর