চন্দ্রগঞ্জে অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

ভুক্তভোগীর সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে একটি নার্সারির সামনে। তবে তাকে গন্তব্যে না নিয়ে অটোরিকশাটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়।

একপর্যায়ে অটোরিকশায় থাকা দুর্বৃত্তরা তাকে মারধর করে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রব বলেন, ‘এ ঘটনায় অটোরিকশার চালক ও ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।’

একাত্তর/কেআই
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদ্রাসার এক আবাসিক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে...
দীর্ঘ দূরত্বের আকাশযাত্রায় যাত্রীদের রাজকীয় ও বিলাসবহুল অভিজ্ঞতা দিতে নিজেদের উড়োজাহাজের কেবিনে আসছে এক যুগান্তকারী পরিবর্তন। এজন্য চোখ কপালে তোলার মতো প্রায় ১৬০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি...
মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে টানা ১৫০ বছর বেঁচে থাকার চরম বাসনা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের! আর রাষ্ট্রপ্রধানের এই অতিমানবীয় ইচ্ছাকে বাস্তবে রূপ দিতেই এবার অভিনব ও চাঞ্চল্যকর এক গবেষণা...
নিবাসের সঠিক ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় চরম প্রাণভয়ে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বিলাসবহুল বাড়ি থেকে এক প্রকার পালিয়েই একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন...
মেহেরপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুন দেয়ার চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টা ৫ মিনিটের দিকে মেহেরপুর সরকারি কলেজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর