মাগুরায় ছাত্রদল নেতা নিহত, আহত ২৫

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০২:০০ পিএম

আন্দোলনকারীদের এক দফা দাবির অসহযোগ কর্মসূচি ঘিরে রোববার সকাল থেকেই উত্তপ্ত মাগুরা। দফায় দফায় আন্দোলনকারীদের সাথে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিতে মেহেদী হাসান রাব্বি নামে একজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে।

সংঘর্ষে নিহত রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ধাওয়া করে রাবার বুলেট নিক্ষেপ ও গুলি করে। 

আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা রোববার সকাল সাড়ে ১০টায় পারনান্দুয়ালী এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ভায়নার মোড়ে অবস্থান নেয়। তাদের অভিযোগ, এ সময় তাদের বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশ, সাংবাদিকসহ আন্দোলনকারী বেশ কয়েকজন ছাত্র আহত হয়।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমর প্রসাদ বিশ্বাস জানান, আহত তিন পুলিশ সদস্যসহ ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। আন্দোলনকারীরা ভায়নার মোড় ও পারনান্দুয়ালী এলাকার মহাসড়কে অবস্থান করছেন।

 

একাত্তর/জো
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
সাধারণ এক আবাসিক সংযোগে মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে মাগুরায় ইস্যু করা হয়েছে অবিশ্বাস্য ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার বিল! ভূতুড়ে ও চাঞ্চল্যকর এই ঘটনা জানাজানি হতেই বিদ্যুৎ বিভাগে...
নাম তার আমজাদ হোসেন। পেশায় তিনি একজন সাধারণ কৃষক। ঘরে রয়েছে পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে নিজের মাথা গোঁজার ঠাঁই কিংবা ভবিষ্যৎ সম্বলটুকুই যেখানে সবচেয়ে বড়ো সঞ্চয়, সেখানে...
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ভারতের পালিয়ে থাকা অপরাধীদের পাঠানোর বিষয় চিঠি পাঠানো হয়েছে। তাদের ফেরত পেতে সময়ের প্রয়োজন। তবে তাদের দেশে ফেরত আনা হবে। এক সময় না এক সময় শেখ...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর