ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া নারী ইউপি সদস্যসহ আটক চার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৭ এএম

ঝিনাইদহে অশ্লীল ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নেয়া নারী ইউপি সদস্যসহ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঝিনাইদহ ও কালীগঞ্জ উপজেলা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ইউপি সদস্য নুর নেহা, জাহানারা বেগম, রুহানী আক্তার এবং আজিম মণ্ডল। গ্রেপ্তারের সময় অভিযুক্তদের কাছ থেকে নগদ ৫৯ হাজার টাকা জব্দ করা হয়।

ভুক্তভোগী হারুণর রশিদ জানান, নারী-পুরুষ চক্র তাকে ফাঁদে ফেলে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে আসছিলো। তিনি এক লাখ ১৯ হাজার টাকা দিলেও অভিযুক্তরা দাবি করছিলেন চার লাখ টাকা। তাই নিরুপায় হয়ে তিনি আইনের আশ্রয় নেন।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, অনেকদিন ধরেই ঝিনাইদহ ও কালীগঞ্জে নারী-পুরুষের একটি চক্র বিভিন্ন প্রলোভন অনেককে ডেকে মোবাইলে অশ্লীল ভিডিও ধারণের পর ব্লাকমেইল করে টাকা হাতিয়ে নিয়ে আসছিলো।

কিছুদিন আগে চক্রের সদস্যরা সদর উপজেলার কুলফাডাঙ্গা গ্রামের হারুণর রশিদকে অশ্লীল ভিডিও ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে এক লাখ ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। তার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দিনের নেতৃত্বে শুক্রবার রাতে অভিযান চালানো হয়।

একাত্তর/আরএ
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর