আশাশুনিতে পুকুরে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের একটি পুকুর থেকে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশুরা হলো কুড়িকাহনিয়া গ্রামের আলম হাওলাদারের মেয়ে আনিকা সুলতানা (৫) ও ওহিদুল মোড়লের মেয়ে জান্নাতুল নাইম (৫)। তারা দু’জনই তালতলা বাজারের করিমুন্নেসা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ জানান, সকালে বিদ্যালয়ে গিয়েছিল আনিকা ও জান্নাত। স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুরের পাড়ে মায়ের দেওয়া পিঠা খাচ্ছিলো তারা। এরই মধ্যে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় তারা। এদিকে দীর্ঘসময় তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, বিকেল চারটার দিকে স্থানীয় ওহিদুল নামের এক কিশোর পুকুরে গোসল করতে গিয়ে আনিকাকে ভাসতে দেখে। তার চিৎকারে অন্যরা এগিয়ে এসে আনিকাকে উদ্ধার করতে গেলে জান্নাতের মরদেহের খোঁজ পায় উদ্ধারকারীরা। উদ্ধারের পরপরই তাদেরকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ অধিকারী জানান, মরদেহ দুইটি উদ্ধার করে দাফনের জন্য অভিভাবকদের কাছে হস্তান্তর হয়েছে।

 

একাত্তর/জো
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর